ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলো দুটি নতুন বাস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | রাবি | প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ০৪ মার্চ ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পরিবহন দপ্তরে যুক্ত হয়েছে আরও দুটি নতুন বাস। বিশ্ববিদ্যালয়ের চলতি অর্থ বছরের বাজেট থেকে কেনা প্রতিটি ৪২ আসনবিশিষ্ট বাস সংযোজনের ফলে রাবির বাসের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬টিতে।

বুধবার (৪ মার্চ) সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বাস দুটির আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধন করেন।

সংশ্লিষ্টরা জানান, নতুন বাস সংযোজনের ফলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতে স্বস্তি বৃদ্ধি পাবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলো দুটি নতুন বাস

উদ্বোধন শেষে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বলেন, বিশ্ববিদ্যালয়ের জরুরি চিকিৎসা সেবা আরও জোরদার করতে আধুনিক সুবিধাসংবলিত দুটি অ্যাম্বুলেন্স ক্রয়ের বিষয়টি প্রক্রিয়াধীন। পরিবহন ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক সেবার মান আরও উন্নত হবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, হিসাব পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মোহাম্মদ নির্ঝর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার এবং পরিবহন প্রশাসক প্রফেসর মো. আব্দুর রাজ্জাক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

মনির হোসেন মাহিন/আরএইচ/এএসএম