ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

জাবি

শিবিরের ইফতারে উপচেপড়া ভিড়, খাবার পায়নি শত শত শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জাবি | প্রকাশিত: ০৮:৫১ পিএম, ০৪ মার্চ ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিবিরের ইফতারি না পেয়ে ফিরে গেছেন শত শত শিক্ষার্থী। বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

আয়োজক কমিটি সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তাদের জন্য সাড়ে তিন হাজার মানুষের ইফতারির ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ইফতারের সময় ঘনিয়ে আসার আগে খেলার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সংশ্লিষ্টদের দাবি, আয়োজিত খাবারের তুলনায় প্রায় দ্বিগুণ শিক্ষার্থী উপস্থিত হয়েছিলেন।

সরেজমিনে দেখা যায়, ইফতারের ঠিক আগ মুহূর্তে কয়েকশ শিক্ষার্থী খাবারে না পেয়ে ফিরে যাচ্ছেন। অনেকে মাঠের পাশে দাঁড়িয়ে পানি দিয়ে ইফতার সারেন।

নাম প্রকাশে অনিচ্ছুক উপস্থিত এক শিক্ষার্থী বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা দাওয়াত পেয়ে এসেছিলাম। ৩০ মিনিট লাইনে দাঁড়িয়ে শেষ মুহূর্তে শুনতে হয় খাবার নাই। ভিড় এত বেশি ছিল যে বসার জায়গাও পাওয়া যায়নি। বেশিরভাগ মেয়ে খাবার পায়নি।

এ প্রসঙ্গে জাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, সাড়ে তিন হাজার শিক্ষার্থীর জন্য আমাদের এ ইফতারের আয়োজন ছিল। তবে প্রত্যাশার তুলনায় উপস্থিতি বেশি হওয়ায় কিছু শিক্ষার্থী ইফতারি পাননি। এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

মো. রকিব হাসান প্রান্ত/আরএইচ/এএসএম