ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

শাবিপ্রবিতে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শাবিপ্রবি | প্রকাশিত: ১০:০১ পিএম, ০৪ মার্চ ২০২৬

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দায়িত্বরত নিরাপত্তাপ্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রক্টর মোখলেসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

শাবিপ্রবিতে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‌‘শাবিপ্রবির গত ৩৪ বছরে এ ধরনের আয়োজন হয়নি। নিজেকে সৌভাগ্যবান মনে করছি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে।’

সভাপতির বক্তব্যে প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, প্রক্টরিয়াল বডি প্রতি সপ্তাহে সাপ্তাহিক সভা করে। গত সভায় আজকের এ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর, নিরাপত্তা শাখার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া, নিরাপত্তা সুপারভাইজার তসলিম দেওয়ান, বাদশাহ মিয়া প্রমুখ।

এসএইচ জাহিদ/এসআর/এএসএম