ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

রাবিতে ছাত্রদলের আয়োজনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | রাবি | প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৫ মার্চ ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের আয়োজনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি সংগ্রহশালায় এ প্রতিযোগিতা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক শায়খ আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক আল-আজহারি। তিনি প্রতিযোগীদের কোরআন তেলাওয়াত শোনেন এবং তাদের উৎসাহ দেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।

সভাপতির বক্তব্যে সুলতান আহমেদ রাহী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় এ ধরনের প্রতিযোগিতা চালু ছিল। ছাত্রদল সেই ধারাবাহিকতায় প্রতিটি ক্যাম্পাসে হিফজুল কুরআন ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন শুরু করেছিল। কোরানের শিক্ষা মানুষের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মধ্যে কোরানের প্রতি ভালোবাসা ও চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাবিতে ছাত্রদলের আয়োজনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

এর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে প্রতিযোগীদের প্রাথমিক যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে নির্বাচিত প্রতিযোগীরা আজকের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

কুরআন তেলাওয়াতের মূল প্রতিযোগিতায় সর্বোচ্চ ৫৪ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান। ৫৩ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন আরবি বিভাগের শিক্ষার্থী নিয়াজ মোর্শেদ এবং ৫২ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাইল লাবীব।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, সহ-সভাপতি জান্নাতুন নাইম তুহিনা, দপ্তর সম্পাদক শাহরিয়ার আলম অথী, আয়ুব বিন সিয়ামসহ বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ।

মনির হোসেন মাহিন/আরএইচ/এএসএম