ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়াম পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সোমবার (৩০মার্চ) নিজ ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে সিয়াম লেখেন, গত ২৮ মার্চ আমি জাতীয় ছাত্রশক্তি থেকে পদত্যাগ করেছি। এই পথচলায় যারা আমার সহযোদ্ধা ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। জাতীয় ছাত্রশক্তি ও এনসিপির নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রয়াস সফল হোক এই কামনা করি।
আবু তৌহিদ মো. সিয়াম ছাত্রশক্তির পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মো. রকিব হাসান প্রান্ত/কেএইচকে/এএসএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ হলের পরিবেশ ঠিক না হলে মেডিকেল সেন্টারে চিকিৎসক নিয়োগ দিয়েও লাভ হবে না
- ২ ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
- ৩ ঢাবি উপাচার্যের সঙ্গে জাপান ফাউন্ডেশনের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
- ৪ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই ছিল স্বাধীনতার প্রকৃত লক্ষ্য: ঢাবি উপাচার্য
- ৫ শাবিপ্রবির দুই আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ