সড়ক দুর্ঘটনায় জাবি ছাত্রদল নেতা নিহত
সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি শহীদুল্লাহ তুষার নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে বাংলাদেশ প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্রের গেটের পাশে এ ঘটনা ঘটে।
জবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন মো. বাবর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শহীদুল্লাহ তুষার বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৩৮তম ব্যাচের শহীদ সালাম-বরকত হলের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানার ওসমানগঞ্জ গ্রামে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, “বিকেলে তুষার বিশ্ববিদ্যালয়ের ২০ মাইল গেইট থেকে বিআরটিসির দ্বিতল বাসের পেছনের গেটে দাঁড়িয়ে সাভার যাচ্ছিলেন। বাসটি শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রের সামনে আসলে পেছন থেকে আসা ময়লা বোঝাই করা একটি ট্রলির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তুষার মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। আহতাবস্থায় তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। লাশ গ্রামের বাড়ি ভোলায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।”
এর আগে গত ২৯ জুলাই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন জাবির নৃ-বিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী আরাফাত আখতার মিশু।
হাফিজুর রহমান/জেএইচ/পিআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, রাবি অধ্যাপককে অব্যাহতি
- ২ শিক্ষার্থীদের যাতায়াতে বাস না দেওয়ায় চবির মূল ফটকে তালা
- ৩ দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি ভিসি
- ৪ অ্যাডহকে বিপুল কর্মকর্তা-কর্মচারী নিয়োগের অভিযোগ বিএনপিপন্থি শিক্ষকদের
- ৫ ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষিদ্ধে রাবি প্রেসক্লাবের প্রতিবাদ