জবির হলের দাবিতে রাবিতে বিক্ষোভ সমাবেশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের হলের দাবির আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে এবং শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাবি শাখা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টুকিটাকি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় সমাবেশে বক্তারা বলেন, জবি শিক্ষার্থীদের জন্য অতি দ্রুত হল নির্মাণ করতে হবে। পাশাপাশি পুলিশ কিংবা সরকারি ছাত্র সংগঠনের মাধ্যমে যদি আন্দোলন দমানোর চেষ্টা করা হয়। তাহলে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে তাদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে কেন্দীয় কমিটির দফতর সম্পাদক জোর্তিময় চক্রবর্তী, রাজশাহী মহানগরের আহ্বায়ক এ.এইচ. এম. জুয়েল রানাসহ দলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রাশেদ রিন্টু/এএম/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, রাবি অধ্যাপককে অব্যাহতি
- ২ শিক্ষার্থীদের যাতায়াতে বাস না দেওয়ায় চবির মূল ফটকে তালা
- ৩ দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি ভিসি
- ৪ অ্যাডহকে বিপুল কর্মকর্তা-কর্মচারী নিয়োগের অভিযোগ বিএনপিপন্থি শিক্ষকদের
- ৫ ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষিদ্ধে রাবি প্রেসক্লাবের প্রতিবাদ