জবিতে সাংবাদিকদের মধ্যে সংঘর্ষ, আহত ৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সুব্রত, রাজ, মোবারক হোসেন ও মনিরুজ্জামান। আহতদের সবাই বিভিন্ন গণমাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি সুকান্ত ব্রাহ্মণ জানান, সাংবাদিক রাজনীতিকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আহত সাংবাদিকরা বিভিন্ন গণমাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জবির ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান ড. মুহাম্মদ নূরুল্লাহ
- ২ নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জকসুসহ সাংবাদিকদের মতবিনিময়
- ৩ হলের পরিবেশ ঠিক না হলে মেডিকেল সেন্টারে চিকিৎসক নিয়োগ দিয়েও লাভ হবে না
- ৪ ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
- ৫ ঢাবি উপাচার্যের সঙ্গে জাপান ফাউন্ডেশনের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ