বাউবির বিভিন্ন পরীক্ষার তারিখ পরিবর্তন
উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রামের ১৬১ টার্ম এর ১ম, ৩য়, ৫ম, ৭ম লেভেলের ও কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ/এমপিএ (সিম্বা/সিম্পা) ১৫২ টার্ম এর ১ম, ৩য় লেভেলের ১২ মে ২০১৭ তারিখের পরীক্ষা তারিখ পরিবর্তন করা হয়েছে।
এ পরীক্ষা আগামী ২৬ মে একই সময়ে একইস্থানে অনুষ্ঠিত হবে। এছাড়াও সিএলপি প্রোগ্রামের ১৭১ টার্মের ১২ মে তারিখের পরীক্ষাটি ২১ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য এ পরীক্ষা পবিত্র শব-ই-বরাতের ছুটি থাকায় পরিবর্তন করা হয়েছে। সোমবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।
আমিনুল ইসলাম/এমএএস/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জাবিতে মানববন্ধনে জুলাই হামলায় মদদদাতা শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষোভ
- ২ জটিলতায় থেমে গেলো রাবির ই-কার সেবা, ফের চালুর আশ্বাস
- ৩ ঢাবি ভিসির সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৪ তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ১৭ বছর ‘তথ্য সন্ত্রাস’ চালানো হয়েছে
- ৫ চবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে, একই দিনে ওরিয়েন্টেশন