জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটির সিনিয়র প্রোগ্রামার বরখাস্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র প্রোগামার মো. আনোয়ার হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স চতুর্থ বর্ষের সংশোধিত ফলাফল যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে নিজ দায়িত্বে ফলাফল সংশোধন, প্রস্তুত ও প্রকাশ করার অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
আইসিটির পরিচালক মো. মোমিনুল ইসলাম খবরের সত্যতা স্বীকার করে বলেন, রোববার তিনি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন। আনোয়ার হোসেন যা করেছেন তা চাকরি শৃঙ্খলার পরিপন্থি, অনৈতিক ও বিধিবহির্ভূত।
৩ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৮০তম সিন্ডিকেট সভায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত এবং কার্যকর হয়। এছাড়া বিষয়টি খতিয়ে দেখতে একই সভায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বরখাস্ত আদেশে উল্লেখ করা হয়, বরখাস্ত থাককালীন আনোয়ার হোসেন খোরাকীভাতা পাবেন।
আমিনুল ইসলাম/এমএএস/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জটিলতায় থেমে গেলো রাবির ই-কার সেবা, ফের চালুর আশ্বাস
- ২ ঢাবি ভিসির সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৩ তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ১৭ বছর ‘তথ্য সন্ত্রাস’ চালানো হয়েছে
- ৪ চবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে, একই দিনে ওরিয়েন্টেশন
- ৫ জবিতে ছাদের পলেস্তারা খসে ২ শিক্ষার্থী আহত, শিক্ষার্থীদের বিক্ষোভ