ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

শিক্ষককে ছুটিতে পাঠিয়ে অবরুদ্ধ কুবি উপাচার্য

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১৭ আগস্ট ২০১৭

গত ২ দিন ধরেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের তালা ও বিক্ষোভের পর এবার শিক্ষকদের দ্বারা অবরুদ্ধ হলেন উপাচার্য প্রফেসর ড. আলী আশরাফ। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর উপাচার্য অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে বাসায় যেতে চাইলে শিক্ষকরা তার গাড়িটি আটকে দেন। এ সময় উপাচার্য গাড়ির ভেতর বসে থাকেন।

এর আগে জাতীয় শোক দিবসের দিন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস নেয়ার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহবুবুল হক ভুঁইয়া তারেকের অপসারণ দাবি করে গত বুধবার থেকে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকেলে কুবি প্রশাসন বিষয়টি তদন্তে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে এবং ওই শিক্ষককে এক মাসের ছুটিতে পাঠায়। এতে শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে ওই ছুটি বাতিলের দাবি জানিয়ে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উপাচার্য অবরুদ্ধ ছিলেন।

ঘটনাস্থল থেকে মুঠোফোনে কুবির রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, আমরা এ বিষয়ে শিক্ষকদের সঙ্গে আলাপ করে মীমাংসার চেষ্টা করছি।

কামাল উদ্দিন/আরএআর/জেআইএম

আরও পড়ুন