১ম বর্ষ ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল বুধবার প্রকাশিত হয়েছে। সারাদেশের ১ হাজার ৮১৬টি কলেজের মোট ৬৯৩টি কেন্দ্রে ৩ লাখ ২০ হাজার ১৮৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। গড় পাসের হার ৮৩ দশমিক ৩১।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুর করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কলেজওয়ারি ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে পাওয়া যাবে। এছাড়াও যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu deg Reg. No লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফল পাওয়া যাবে।
ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোনো আপত্তি/অভিযোগ থাকলে ফল প্রকাশের পর ৭ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে জানাতে হবে।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ঢাবি শিক্ষার্থীদের জন্য কুমিল্লা রুটে বাস সার্ভিস চালু করলো ডাকসু
- ২ বিশ্ববিদ্যালয় প্রশাসন রাকসুকে সহযোগিতা করছে না: সালাহউদ্দিন আম্মার
- ৩ জাতীয় নির্বাচন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫ দিনের ছুটি
- ৪ একটি দল বাংলাদেশে গণতন্ত্র চায় না, মাফিয়াতন্ত্র চায়: সাদিক কায়েম
- ৫ বন্দরের বিদেশি লিজ বাতিলের দাবি স্টুডেন্টস ফর সভরেন্টির