বশেমুরবিপ্রবির অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে মো. নজরুল ইসলাম হিরা সভাপতি এবং ওয়ালিদ মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি মো. মোরাদ হোসেন, মো. মাহবুবুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী মনিরুল হাসান, প্রশাসনিক কর্মকর্তা মো. মাহাবুবুল রহমান (সুমন), কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানিয়া ইসলাম, দফতর সম্পাদক আলমগীর হোসেন ও ক্রীড়া সম্পাদক মো. ওবায়দুর রহমান।
নির্বাহী সদস্যরা হলেন- আসলাম হোসেন, তাসনীম রুবায়েত, কবিতা খানম, মোহাম্মদ মাহমুদুল হাসান (রানা) ও রবিউল ইসলাম।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রকৌশলীর (ভারপ্রাপ্ত) কক্ষে অফিসার্স অ্যাসোসিয়েশনের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
কর্মকর্তারা গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ওই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার এস এম এস্কান্দার আলী।
এস এম হুমায়ূন কবীর/এএম/জেআইএম