প্রশিক্ষণ নিতে দক্ষিণ কোরিয়া গেলেন রাবির চঞ্চল
তায়কোয়ানডো কোরিয়ান মার্সাল আর্ট প্রশিক্ষণ নিতে বাংলাদেশের প্রতিনিধি হয়ে দক্ষিণ কোরিয়া সফরে গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক ও রাজশাহী তায়কোয়ান্ডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান চঞ্চল।
দক্ষিণ কোরিয়ার মুজুতে ওয়ার্ল্ড তায়কোয়ান্ডো ফেডারেশনের আয়োজনে ‘ডাব্লুউটি পার্টনারশিপ তায়কোয়ান্ডো প্রোগ্রাম-২০১৮’-এ তিনি অংশ নিয়েছেন। ২৭ সেপ্টেম্বর থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা হন।
জানতে চাইলে কামরুজ্জামান চঞ্চল জানান, তায়কোয়ান্ডো প্রশিক্ষণে বিশ্বের ১৪টি দেশের ৮০ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। বাংলাদেশের প্রতিনিধি হয়ে ১৪ দিনের এ তায়কোয়ান্ডো প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি। দক্ষিণ কোরিয়ার মুজুতে এ প্রশিক্ষণ দিচ্ছে ওয়ার্ল্ড তায়কোয়ান্ডো ফেডারেশন। ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে ফিরবো।
এমএএস/পিআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শাবিপ্রবিতে মাতৃভাষা দিবসের সভায় শিক্ষার্থী খরা, ব্যানারে ইংরেজি অক্ষর
- ২ ভাষাশহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জবির শ্রদ্ধাঞ্জলি
- ৩ শিক্ষকের নিয়োগ বাতিলের দাবিতে ১৭ দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন
- ৪ শহীদ মিনারে সাদিক কায়েম-ফরহাদদের শ্রদ্ধা, সর্ব মিত্র চাকমার ক্ষোভ
- ৫ ঢাবিতে বড় পর্দায় দেখা যাবে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন