বঙ্গবন্ধু হলে দুই স্বতন্ত্র প্রার্থীর জয়
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংসদে দুই স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। তারা হলেন- সংস্কৃতি সম্পাদক পদে ইয়াসির আরাফাত ও সদস্য পদে আতাউল্লাহ আরমান।
সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ সমর্থিত আকমল হোসেন, সাধারণ সম্পাদক (জিএস) মেহেদী হাসান শান্ত, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) জুলফিকার হাসান, সাহিত্য সম্পাদক আব্দুল কাদের, পাঠচক্র সম্পাদক আজহারুল ইসলাম সুমন, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক মুনতাসির মমতাজ, বহিরাঙ্গন সম্পাদক মাহমুদুল হাসান, সমাজসেবা সম্পাদক মাহবুবুর রহমান, সদস্য আসীর মুরাদ, ফারুক শেখ ও মনিরুজ্জামান লিয়ন।
সোমবার সন্ধ্যায় হলটির দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন।
সকাল থেকে ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেলের প্রার্থীরা।
দীর্ঘ ২৮ বছর পর আজ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন।
এমএইচ/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ডাকসুতে যতদিন আছি ততদিন ফাও খাওয়া-চাঁদাবাজি ফেরত আসতে পারবে না
- ২ পোষ্য কোটা পুনর্বহালের অভিযোগ, বাতিল দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম
- ৩ জবিতে দ্বিতীয় পর্যায়ের ভর্তি শুরু ২৬ ফেব্রুয়ারি
- ৪ জবির ‘ই’ ইউনিটে কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা
- ৫ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ডাকসুর আলোচিত ভিপি প্রার্থী শামীম