অমর একুশে হলের ভিপি স্বতন্ত্র প্রার্থী সুমন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে অমর একুশে হলের সহ-সভাপতি (ভিপি) হলেন স্বতন্ত্র প্রার্থী মো. মেহেদী হাসান সুমন। তিনি পেয়েছেন ৫৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের তামিম মৃধা পেয়েছেন ২৭৯ ভোট।
এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে আহসান হাবীব ৫০৭ ভোট এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) আলিফ আল আহমেদ ৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সোমবার রাতে হলটির দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন।
সকাল থেকে ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেলের প্রার্থীরা।
দীর্ঘ ২৮ বছর পর আজ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন।
এমএইচ/জেএইচ/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ডাকসুতে যতদিন আছি ততদিন ফাও খাওয়া-চাঁদাবাজি ফেরত আসতে পারবে না
- ২ পোষ্য কোটা পুনর্বহালের অভিযোগ, বাতিল দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম
- ৩ জবিতে দ্বিতীয় পর্যায়ের ভর্তি শুরু ২৬ ফেব্রুয়ারি
- ৪ জবির ‘ই’ ইউনিটে কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা
- ৫ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ডাকসুর আলোচিত ভিপি প্রার্থী শামীম