‘দাবি আদায়ে প্রয়োজনে লাশ হয়ে ফিরব’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন শুরু করেছে সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ।
নুরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিভিন্ন আবাসিক হল থেকে বহিরাগতদের বহিষ্কার- এ দুই দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন।

তিনি বলেন, ‘দাবি আদায়ে প্রয়োজনে লাশ হয়ে ফিরব।’
মঙ্গলবার রাত সোয়া ১১টায় ভিসির বাসভবনের সামনে গিয়ে দেখা যায়, গেটের সামনে হামলার শিকার নুর লম্বা হয়ে শুয়ে আছেন। সাধারণ শিক্ষার্থীরা তাকে ঘিরে আছেন।

কিছুক্ষণ পর সলিমুল্লাহ মুসলিম হলের এক দল শিক্ষার্থীকে নুরের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। ‘ভুয়া নুরের দুই গালে, জুতা মারো তালে তালে’ ইত্যাদি নানা স্লোগান দিতে থাকে।

এর আগে, সন্ধ্যা পৌনে ৬টার দিকে সলিমুল্লাহ মুসলিম হলে এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে স্মারকলিপি দিতে গিয়ে ছাত্রলীগের হাতে অবরুদ্ধ হন নুর। এরপর পৌনে ৮টার দিকে হল প্রাধ্যক্ষের নিরাপত্তায় তিনি বের হন।
এমইউ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ পদত্যাগ আর তফসিল পরিবর্তনের বেড়াজালে ব্রাকসু, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা
- ২ ঢাবি অধ্যাপক সাখাওয়াত আলী খানের স্মরণসভা
- ৩ গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন চায় মঞ্চ ২৪
- ৪ নিজ অবস্থান থেকে সবুজ-বাসযোগ্য ক্যাম্পাস গড়ার আহ্বান ঢাবি উপাচার্যের
- ৫ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিলের দাবি বাম সংগঠনগুলোর