সাত কলেজের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) এই ফল প্রকাশ করা হয়।
২০১৯-২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয়া ২৫ হাজার ৭৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ৮৯৫ জন পরীক্ষার্থী পাস করেছেন। ভর্তি পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীদের মধ্যে ৬৫ দশমিক ৫৮ শতাংশ এবার ভর্তির জন্য যোগ্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ১৫৩ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে।
এবার অধিভুক্ত সাত সরকারি কলেজের বিজ্ঞান ইউনিটে মোট ৬ হাজার ৫০০ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৩৪ হাজার ৯৬ জন। পরীক্ষার বিস্তারিত ফলাফল www.7collegedu.com ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর শুক্রবার বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। অধিভুক্ত সাত কলেজ মিলে এই ইউনিটের মোট আসন সংখ্যা ৬ হাজার ৫০০টি। কলেজগুলোর জন্য আলাদা বরাদ্দ আসনে নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।
জেডএ/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জাবিতে মানববন্ধনে জুলাই হামলায় মদদদাতা শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষোভ
- ২ জটিলতায় থেমে গেলো রাবির ই-কার সেবা, ফের চালুর আশ্বাস
- ৩ ঢাবি ভিসির সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৪ তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ১৭ বছর ‘তথ্য সন্ত্রাস’ চালানো হয়েছে
- ৫ চবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে, একই দিনে ওরিয়েন্টেশন