ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬তম বর্ষপূর্তি পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬তম বর্ষপূর্তি পালিত হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
উদ্বোধন শেষে প্রশাসন ভবনের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয় চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করে ফাতেহা পাঠ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন ও প্রক্টর অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, সায়েন্স অনুষদের ডিন ড. মো. খাদেমুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসএস/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ হলের পরিবেশ ঠিক না হলে মেডিকেল সেন্টারে চিকিৎসক নিয়োগ দিয়েও লাভ হবে না
- ২ ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
- ৩ ঢাবি উপাচার্যের সঙ্গে জাপান ফাউন্ডেশনের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
- ৪ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই ছিল স্বাধীনতার প্রকৃত লক্ষ্য: ঢাবি উপাচার্য
- ৫ শাবিপ্রবির দুই আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ