ঢাকা বিশ্ববিদ্যালয় খুলছে আজ
দুর্গাপূজা (বিজয়া দশমী), আশুরা, লহ্মীপূজা ও শরৎকালীন ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) খুলছে আজ (রোববার)। শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ঢাবির ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী দুর্গাপূজা (বিজয়া দশমী), মহররম (আশুরা), লহ্মীপূজা ও শরৎকালীন ছুটি শেষে রোববার থেকে আবার চালু হবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস।
উল্লেখ্য, গত ১৯ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ ছিল। ৩০ ও ৩১ অক্টোবর শুক্রবার ও শনিবার থাকায় ক্লাস শুরু হবে আজ থেকে।
এমএইচ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ একা পেয়ে দুই মিনিটেই ইবি শিক্ষিকাকে খুন করে ঘাতক
- ২ জবি ছাত্রদল নেতার উদ্যোগে অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ
- ৩ জবি ছাত্রদলের কমিটি ভাঙার গুঞ্জন, নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা
- ৪ ঢাবিতে রাজু দিবসে ছাত্র ইউনিয়নের শ্রদ্ধা ও সন্ত্রাসবিরোধী সমাবেশ
- ৫ রাষ্ট্রপতি ভাষণ দিয়ে জনতার সংসদকে অপবিত্র করছেন: জুলাই ঐক্য