জাবিতে সাংস্কৃতিক জোটের কালো দিবস পালন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) কালো দিবস উপলক্ষে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল ও সমাবেশ করেছে সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়। মিছিলে সাংস্কৃতিক জোটের অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ধ্বনির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুর ইসলাম নোমান বলেন, অপরাধীরা চেয়েছিল ধ্বনির কণ্ঠ রুদ্ধ করতে। কিন্তু তাদের সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। অপশক্তি দমাতে প্রতিবছর আমরা এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করছি।
সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিপু বলেন, এই নেক্কার জনক ঘটনার পাঁচ বছর পার হয়েছে গেছে। অথচ অপরাধীরা এখনো ধারা ছোঁয়ার বাইরে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তের নামে যে তালবাহানে করছে তা আমাদের কাছে স্পষ্ট। তাই প্রশাসনের কাছে আবারো দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে সেই সকল অপরাধীদের বিচারের সম্মুখে আনুন।
সমাবেশে সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শেখ রাহাত রহমান এর সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন, সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি নাজমুল সাকিব রুবেল, ধ্বনির বর্তমান সভাপতি সানজিদা সুলতানা রেশমি, সাধারণ সম্পাদক শিবানী মিস্ত্রি, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম আকাশ, ধ্বনির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোয়াজ্জেমসহ প্রমুখ।
উল্লেখ্য, ২০১০ সালে ২৭ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’র কক্ষে আগুন দেয়ার ঘটনায় প্রতিবছর এই দিনে ‘কালো দিবস’ হিসেবে পালন করে আসছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মীরা।
হাফিজুর রহমান/জেডএইচ/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ঢাবি ভিসির সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ২ তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ১৭ বছর ‘তথ্য সন্ত্রাস’ চালানো হয়েছে
- ৩ চবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে, একই দিনে ওরিয়েন্টেশন
- ৪ জবিতে ছাদের পলেস্তারা খসে ২ শিক্ষার্থী আহত, শিক্ষার্থীদের বিক্ষোভ
- ৫ উপাচার্য নিয়োগের সার্চ কমিটির সদস্য হলেন রাবি উপাচার্য