পিএইচডি ডিগ্রি পেলেন ঢাবির ২৯ গবেষক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৯ জন গবেষককে ডক্টর অফ ফিলোসফি (পিএইচডি) ও ১৩ জনকে এম. ফিল ডিগ্রি প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী সিন্ডিকেট সভায় তাদের এ ডিগ্রি অনুমোদন করা হয়।
মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের পাওনা টাকা পরিশোধ না করায় তথ্য ̈বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাফিজ জামান শুভকে স্থায়ীভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।
আল-সাদী ভূঁইয়া/এএএইচ
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ট্রেনিং সেশন আয়োজন নিয়ে প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ জকসুর
- ২ ৬ বছর পর বেরোবির ছাত্রী হল ও রিসার্চ ইনস্টিটিউটের নির্মাণ কাজ শুরু
- ৩ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস পালনের সব প্রস্তুতি সম্পন্ন
- ৪ পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মিছিল
- ৫ জবি ছাত্রদলের উদ্যোগে ‘গণতন্ত্রের বসন্ত’ উদযাপন