জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রথম মেধাতালিকা প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে মোবাইলে মেসেজ অপশনে nu<space>roll no লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফলাফল পাওয়া যাবে।
ভর্তিবিষয়ক যাবতীয় তথ্য রাত ৯টা থেকে www.nu.ac.bd/admissions ওয়েবসাইটে পাওয়া যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ৮ সেপ্টেম্বরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে।
মো. আমিনুল ইসলাম/এসআর/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শাবিপ্রবিতে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল
- ২ শিবিরের ইফতারে উপচেপড়া ভিড়, খাবার পায়নি শত শত শিক্ষার্থী
- ৩ শিক্ষিকাকে হত্যা করে নিজের গলায় ছুরি চালাচ্ছিলেন কর্মচারী ফজলুর
- ৪ জাবিতে তিন হাজারের বেশি শিক্ষার্থী নিয়ে শিবিরের ইফতার মাহফিল
- ৫ সম্পূরক বৃত্তির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে ফের আন্দোলনের হুঁশিয়ারি