ডুয়েটের হল খুলছে ২০ ডিসেম্বর, পরীক্ষা ২৯ ডিসেম্বর
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি (ডুয়েট), গাজীপুরের শিক্ষার্থীদের সকল আবাসিক হল আগামী ২০ ডিসেম্বর রোববার সকাল ৯টায় খুলে দেয়া হবে এবং ২৯ ডিসেম্বর মঙ্গলবার থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি. আর্ক প্রোগ্রামের সকল পরীক্ষা শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর পরীক্ষার সময়সূচি ঘোষণা করবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক ও রেজিস্ট্রার এর সমন্বয়ে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ডুয়েটের সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) কামরুন নাহার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এমইউ/এসএইচএস/পিআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ঢাবি ভিসির সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ২ তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ১৭ বছর ‘তথ্য সন্ত্রাস’ চালানো হয়েছে
- ৩ চবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে, একই দিনে ওরিয়েন্টেশন
- ৪ জবিতে ছাদের পলেস্তারা খসে ২ শিক্ষার্থী আহত, শিক্ষার্থীদের বিক্ষোভ
- ৫ উপাচার্য নিয়োগের সার্চ কমিটির সদস্য হলেন রাবি উপাচার্য