জন্মনিবন্ধনে টিকা নিতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
ফাইল ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই তারা জন্মনিবন্ধন সনদ দিয়ে করোনার ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন।
সোমবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ বিভাগ সূত্র এ তথ্য জানিয়েছেন।
সূত্র জানায়, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েব লিংক ব্যবহার করে করোনার ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন।
যেসব শিক্ষার্থী এখনো ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেনি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ভাষা আন্দোলনের লক্ষ্য এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি
- ২ জাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা ও কবিতা পাঠের আসর
- ৩ শাবিপ্রবিতে মাতৃভাষা দিবসের সভায় শিক্ষার্থী খরা, ব্যানারে ইংরেজি অক্ষর
- ৪ ভাষাশহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জবির শ্রদ্ধাঞ্জলি
- ৫ শিক্ষকের নিয়োগ বাতিলের দাবিতে ১৭ দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন