খুবি শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার কর্মবিরতি চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালিত হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ৮ম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রী প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ ও অন্যান্য অসঙ্গতি দূরীকরণের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
খুবির শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড মো. সারওয়ার জাহান। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রফেসর ড. মোঃ. ইসমত কাদির, প্রফেসর মেহেদী হাসান মো. হেফজুর রহমান, প্রফেসর ড. মো. আব্দুল জব্বার, প্রফেসর ড. রেজাউল করিম, প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ, প্রফেসর ড. সাবিহা হক, প্রফেসর ড. মো. গোলাম রাক্কিবু, প্রফেসর ড. শামীম মাহবুবুল হক, প্রফেসর ড. সেখ মো. এনায়েতুল বাবর, প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ প্রমুখ। কর্মসূচিতে সমিতির সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলমগীর হান্নান/এসএস/পিআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ঢাবি ভিসির সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ২ তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ১৭ বছর ‘তথ্য সন্ত্রাস’ চালানো হয়েছে
- ৩ চবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে, একই দিনে ওরিয়েন্টেশন
- ৪ জবিতে ছাদের পলেস্তারা খসে ২ শিক্ষার্থী আহত, শিক্ষার্থীদের বিক্ষোভ
- ৫ উপাচার্য নিয়োগের সার্চ কমিটির সদস্য হলেন রাবি উপাচার্য