কুবিতে শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত
বৈষম্যমূলক অষ্টম পে-স্কেলের প্রতিবাদে ও শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলসহ পাঁচ দফা দাবিতে তৃতীয় দিনের মতো বুধবারও কর্মবিরতি পালন করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে কুবির সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।
সোমবার সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লাগাতার এ কর্মবিরতি পালন শুরু করে।
বুধবার বেলা সোয়া ১১টায় মুঠোফোনে কুবির প্রক্টর ও শিক্ষক সমিতি সভাপতি আইনুল হক জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন কর্মসূচি চলবে। তবে কুবির একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম চালু রয়েছে। 
এদিকে কুবিতে শিক্ষকদের এ কর্মবিরতির ফলে বুধবার পূর্ব নির্ধারিত বিভিন্ন বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্ধ রয়েছে সকল বিভাগের ক্লাস। গত রোববার (১০ জানুয়ারি) লাগাতার এ কর্মবিরতির ঘোষণা দেন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কামাল উদ্দিন/এসএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ হলের পরিবেশ ঠিক না হলে মেডিকেল সেন্টারে চিকিৎসক নিয়োগ দিয়েও লাভ হবে না
- ২ ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
- ৩ ঢাবি উপাচার্যের সঙ্গে জাপান ফাউন্ডেশনের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
- ৪ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই ছিল স্বাধীনতার প্রকৃত লক্ষ্য: ঢাবি উপাচার্য
- ৫ শাবিপ্রবির দুই আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ