আলতাফ মাহমুদের মৃত্যুতে রাবিসাসের শোক প্রকাশ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ও প্রখ্যাত সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)।
রোববার সাংবাদিক সমিতির সাধারণ সভায় রাবিসাসের পক্ষ থেকে সমিতির সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক এ শোক প্রকাশ করেন।
এছাড়াও সাংবাদিক আলতাফ মাহমুদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
উল্লেখ্য, রোববার (২৪ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরেণ্য এ সাংবাদিক।
রাশেদ রিন্টু/বিএ
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জাবিতে মানববন্ধনে জুলাই হামলায় মদদদাতা শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষোভ
- ২ জটিলতায় থেমে গেলো রাবির ই-কার সেবা, ফের চালুর আশ্বাস
- ৩ ঢাবি ভিসির সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৪ তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ১৭ বছর ‘তথ্য সন্ত্রাস’ চালানো হয়েছে
- ৫ চবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে, একই দিনে ওরিয়েন্টেশন