ঢাবি উপাচার্যের সঙ্গে পোলান্ডে সাবেক উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
পোলান্ডের সাবেক উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী অধ্যাপক ড. গ্রেগর্গ ডাবলু কোলদ্কো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার উপাচার্যের কার্যালয়ে তিনি এ সাক্ষাৎ করেন।
এসময় অন্যদের মধ্যে ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারকাত উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা করেন। এছাড়া, ঢাবিশ্ব এবং পোলান্ডের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ অর্থনীতি সমিতির উদ্যোগে “বিশ্ব কোন দিকে যাচ্ছে : ভবিষ্যতের রাজনৈতিক অর্থনীতি” শীর্ষক জনবক্তৃতা প্রদানের জন্য অধ্যাপক ড. গ্রেগর্গ ডাবলু কোলদ্কো বাংলাদেশ সফর করছেন। আগামী ২ ফেব্রুয়ারি বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই বক্তৃতা পর্ব অনুষ্ঠিত হবে।
এমএইচ/এএইচ/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জাবিতে মানববন্ধনে জুলাই হামলায় মদদদাতা শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষোভ
- ২ জটিলতায় থেমে গেলো রাবির ই-কার সেবা, ফের চালুর আশ্বাস
- ৩ ঢাবি ভিসির সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৪ তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ১৭ বছর ‘তথ্য সন্ত্রাস’ চালানো হয়েছে
- ৫ চবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে, একই দিনে ওরিয়েন্টেশন