চট্টগ্রাম কলেজে ককটেল বিস্ফোরণ
চট্টগ্রাম কলেজে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। রোববার রাত ১০টায় কলেজের হোস্টেলের ক্যান্টিনের পাশে এ ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীদেরও মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, হোস্টেল ক্যান্টিনের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে কিছু জানাননি তিনি।
সোমবার কলেজছাত্র সংসদ ও প্রশাসনের যৌথ আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে রাতে হোস্টেলের ক্যান্টিনে খাবার রান্নার আয়োজন চলছিল। রাত ১০টার দিকে ক্যান্টিনের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
জীবন মুছা/বিএ
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জাবিতে মানববন্ধনে জুলাই হামলায় মদদদাতা শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষোভ
- ২ জটিলতায় থেমে গেলো রাবির ই-কার সেবা, ফের চালুর আশ্বাস
- ৩ ঢাবি ভিসির সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৪ তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ১৭ বছর ‘তথ্য সন্ত্রাস’ চালানো হয়েছে
- ৫ চবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে, একই দিনে ওরিয়েন্টেশন