সব কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: বশেফমুবিপ্রবি উপাচার্য
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান বলেছেন, প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ দায়িত্বশীলদের তথ্য অধিকার বাস্তবায়নে সচেতন হতে হবে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উপাচার্যের সভাকক্ষে এক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: শুদ্ধাচার পুরস্কার পেশাগত দক্ষতা বাড়াবে: বশেফমুবিপ্রবি উপাচার্য
বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় তথ্য অধিকার বিষয়ক কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন ও অর্থ ও হিসাব বিভাগের পরিচালক খান মো. অলিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. মো. কামরুল আলম খান বলেন, সরকারি সব কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনকে কাজে লাগাতে হবে। জনগণের কল্যাণে প্রণীত এ আইন যথাযথ বাস্তবায়নে কর্মকর্তাদের আরও তৎপর হতে হবে।
আরএইচ/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জাবিতে মানববন্ধনে জুলাই হামলায় মদদদাতা শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষোভ
- ২ জটিলতায় থেমে গেলো রাবির ই-কার সেবা, ফের চালুর আশ্বাস
- ৩ ঢাবি ভিসির সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৪ তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ১৭ বছর ‘তথ্য সন্ত্রাস’ চালানো হয়েছে
- ৫ চবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে, একই দিনে ওরিয়েন্টেশন