ঢাবিকে হারিয়ে ফাইনালে রাবি
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬ এর প্রথম সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। সোমবার সকাল ৯ টায় রাবির স্টেডিয়ামে রাবি বনাম ঢাবির মধ্যে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নেন রাবি দলের অধিনায়ক নাজমুস সাকিব। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে রাবি। রাবির পক্ষে সর্বোচ্চ ৯০ রান সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের হিমেল।
জবাবে ঢাবি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে। ঢাবির পক্ষে সর্বোচ্চ ৩০ রান সংগ্রহ করে সুজন। খেলা শেষে রাবি ২৫ রানে জয়ী হয়। ম্যান অব দ্যা ম্যাচ হয় রাবির হিমেল।
এদিকে দুপুর সোয়া ২টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় বনাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল শুরু হয়। টসে জিতে ব্যাট করছে ইসলামী বিশ্ববিদ্যালয়।
প্রসঙ্গত, গত ৮ মার্চ থেকে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। আগামীকাল দুপুর সাড়ে ১২টায় রাবি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
রাশেদ রিন্টু/এসএস/এবিএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জটিলতায় থেমে গেলো রাবির ই-কার সেবা, ফের চালুর আশ্বাস
- ২ ঢাবি ভিসির সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৩ তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ১৭ বছর ‘তথ্য সন্ত্রাস’ চালানো হয়েছে
- ৪ চবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে, একই দিনে ওরিয়েন্টেশন
- ৫ জবিতে ছাদের পলেস্তারা খসে ২ শিক্ষার্থী আহত, শিক্ষার্থীদের বিক্ষোভ