ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কিশোরগঞ্জে নানা আয়োজনে ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিলনমেলা বসে শিক্ষক ও শিক্ষার্থীদের।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করেন, ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্ট্রি বোর্ডের সাধারণ সম্পাদক ডা. আ ন ম নওশাদ খান। বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুকুল, ডীন প্রফেসর মো. আরজ আলী, ডিপুটি রেজিস্টার চৌধুরী খায়রুল হাসান প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি ক্যাম্পাস থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীসহ শত শত শিক্ষার্থী এ শোভাযাত্রায় অংশ নেন।
সবশেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নূর মোহাম্মদ/এফএ/পিআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জটিলতায় থেমে গেলো রাবির ই-কার সেবা, ফের চালুর আশ্বাস
- ২ ঢাবি ভিসির সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৩ তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ১৭ বছর ‘তথ্য সন্ত্রাস’ চালানো হয়েছে
- ৪ চবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে, একই দিনে ওরিয়েন্টেশন
- ৫ জবিতে ছাদের পলেস্তারা খসে ২ শিক্ষার্থী আহত, শিক্ষার্থীদের বিক্ষোভ