ঢাবি আইন বিভাগের মুটিং টিমের পুরস্কার লাভ
ঢাকা বিশ্ববিদ্যালয় মুটিং টিম ১৪তম রেডক্রস ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল’ মুট প্রতিযোগিতায় লিখিত বিভাগে ‘ফার্স্ট অনারেবল সাবমিশন’ পুরস্কার অর্জন করেছে। হংকং-এ অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আইন বিভাগের মুটিং টিম অংশগ্রহণ করে দক্ষিণ এশিয়ার অন্যতম বিজয়ী দল হিসেবে এশীয় প্রশান্ত মহাসাগরীয় ২৪টি দেশের মধ্যে প্রথমবারের মতো এ গৌরব অর্জন করে।
এ উপলক্ষে বিজয়ী দলটি বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেছে। এসময় উপাচার্য বিজয়ী এই টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বিজয়ী দলের সদস্যরা হলেন- মুহাম্মদ ওমর ফারুক, নাদিয়া রহমান ও মাশরুর বিন আনসারী। তাদের তত্ত¡াবধায়ক ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এমএইচ/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, রাবি অধ্যাপককে অব্যাহতি
- ২ শিক্ষার্থীদের যাতায়াতে বাস না দেওয়ায় চবির মূল ফটকে তালা
- ৩ দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি ভিসি
- ৪ অ্যাডহকে বিপুল কর্মকর্তা-কর্মচারী নিয়োগের অভিযোগ বিএনপিপন্থি শিক্ষকদের
- ৫ ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষিদ্ধে রাবি প্রেসক্লাবের প্রতিবাদ