ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

নাজিমুদ্দিনের খুনিদের দ্রুত গ্রেফতারের আহ্বান জবি প্রশাসনের

প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৭ এপ্রিল ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সান্ধ্যকালীন স্নাতকোত্তরের শিক্ষার্থী নাজিমুদ্দিন সামাদের খুনিদের দ্রুত গ্রেফতার করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুর মোহাম্মদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি ওয়ারি জোন ববাবর এক চিঠিতে এ আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের ওই চিঠিতে বলা হয়েছে, বুধবার আনুমানিক রাত পৌনে ৯টার দিকে লহ্মীবাজারের ঋষিকেশ দাস রোডের একটি গলিতে দৃর্বৃত্তরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থী নাজিমুদ্দিন সামাদকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। হামলাকারী দুর্বৃ্ত্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

বৃহস্পতিবার জবির শিক্ষার্থী নাজিমুদ্দিন খুনের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। পরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এতে পুরান ঢাকায় অসহনীয় যানজট দেখা দেয়।

এসএম/একে/এবিএস