পুলিশি বাধা পেরিয়ে সামনে এগোচ্ছেন শিক্ষার্থীরা
শিক্ষাভবনের সামনে ব্যারিকেড দিয়েছিল পুলিশ, তা পেরিয়ে যান শিক্ষার্থীরা। ছবি: জাগো নিউজ
কোটা সংস্কারের একদফা বাস্তবায়নের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে গণপদযাত্রা করছেন শিক্ষার্থীরা। পদযাত্রাটি দুপুর ১টায় শিক্ষাভবন মোড়ে পৌঁছালে বাধা দেয় পুলিশ। শিক্ষার্থীরা পুলিশের বাধা পেরিয়ে সচিবালয়ের সামনের আব্দুল গনি রোডে প্রবেশ করেন। এসময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।
এর আগে রোববার (১৪ জুলাই) দুপুর ১২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
আরও পড়ুন
- কোটা সংস্কার, বাতিল নাকি বহালই থাকছে?
- কোটা সংস্কারের দাবিতে জবি শিক্ষার্থীদের গণপদযাত্রা
- একদফা দাবিতে শান্তিপূর্ণ গণপদযাত্রায় রাবি শিক্ষার্থীরা
- শাহবাগে সাংবাদিকের ওপর হামলায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, মামলা তুলে নেওয়া ও কোটা সংস্কারের একদফা বাস্তবায়নের দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিতে দুপুর ১২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
এনএস/এমএইচআর/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জাবিতে মানববন্ধনে জুলাই হামলায় মদদদাতা শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষোভ
- ২ জটিলতায় থেমে গেলো রাবির ই-কার সেবা, ফের চালুর আশ্বাস
- ৩ ঢাবি ভিসির সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৪ তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ১৭ বছর ‘তথ্য সন্ত্রাস’ চালানো হয়েছে
- ৫ চবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে, একই দিনে ওরিয়েন্টেশন