এবার রাজপথে বুয়েট শিক্ষার্থীরা
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় রাজপথে নেমেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
রোববার (১৪ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে বুয়েট ক্যাম্পাসে জড়ো হন শিক্ষার্থীরা।
আরও পড়ুন
বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে বুয়েট শহীদ মিনারের সামনে জড়ো হন তারা। এরপর সেখান থেকে মিছিল নিয়ে পলাশী-নীলক্ষেত হয়ে ভিসি চত্বর-টিএসসি হয়ে পুনরায় বুয়েট ক্যাম্পাসে মিলিত হন শিক্ষার্থীরা।
এসময় বুয়েটের শিক্ষার্থীরা ‘চেয়েছিলাম অধিকার- হয়ে গেলাম রাজাকার’, ‘তুমি কে আমি কে- রাজাকার রাজাকার’, —ইত্যাদি স্লোগান দেন।
এমএইচএ/এমকেআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জাবিতে মানববন্ধনে জুলাই হামলায় মদদদাতা শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষোভ
- ২ জটিলতায় থেমে গেলো রাবির ই-কার সেবা, ফের চালুর আশ্বাস
- ৩ ঢাবি ভিসির সঙ্গে সেন্টার ফর চায়না স্টাডিজের প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৪ তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ১৭ বছর ‘তথ্য সন্ত্রাস’ চালানো হয়েছে
- ৫ চবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে, একই দিনে ওরিয়েন্টেশন