৫ দিনের মাথায় পাবিপ্রবির প্রক্টর-ছাত্র উপদেষ্টার পদত্যাগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা ও ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. ইমরান হোসেন পদত্যাগ করেছেন।
সোমবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা।
বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম।
তারা উভয়ই পারিবারিক ও ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন ।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষার্থীদের দাবির মুখে বুধবার (১৪ আগস্ট) সাবেক প্রক্টর ড. কামাল হোসেন ও ছাত্র উপদেষ্টা ড. নাজমুল হোসেনকে সরিয়ে তাদের ওই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। পাঁচ দিনের মাথায় তারা পদত্যাগ করলেন।
এসআর/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শাবিপ্রবিতে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল
- ২ শিবিরের ইফতারে উপচেপড়া ভিড়, খাবার পায়নি শত শত শিক্ষার্থী
- ৩ শিক্ষিকাকে হত্যা করে নিজের গলায় ছুরি চালাচ্ছিলেন কর্মচারী ফজলুর
- ৪ জাবিতে তিন হাজারের বেশি শিক্ষার্থী নিয়ে শিবিরের ইফতার মাহফিল
- ৫ সম্পূরক বৃত্তির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে ফের আন্দোলনের হুঁশিয়ারি