শর্ট সার্কিটের আগুনে পুড়লো কৃষকের বসতবাড়ি
শাহজাদপুরে এক কৃষকের বসতবাড়ি পুড়ে গেছে
সিরাজগঞ্জের শাহজাদপুরে অগ্নিকাণ্ডে শহিদ সরকার নামের এক কৃষকের বসতবাড়ি পুড়ে গেছে। এতে টিনের একটি ঘর ও আসবাবপত্রসহ প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শাহজাদপুর পৌরসভার দাবারিয়ায় গ্রামে এ ঘটনা ঘটে।
- আরও পড়ুন
ঘেরে মাছ ধরতে গিয়ে ১৫ দিন ধরে নিখোঁজ যুবক
ফ্যানের সঙ্গে ঝুলছিল যুবকের মরদেহ, ফ্লোরে রক্তমাখা ছুরি
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নেভান।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহজাহান মোল্লা জাগো নিউজকে বলেন, ৯৯৯- এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে ওই কৃষকের প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এম এ মালেক/কেএসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু