ঈশ্বরদীতে বেশি ভাড়া নেওয়ায় ৫ কাউন্টারে অভিযান, জরিমানা
ঈশ্বরদীতে বেশি ভাড়া আদায়ের অপরাধে বাসের পাঁচ কাউন্টারকে ৫০ হাজার টাকা ও দুটি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) উপজেলার দাশুড়িয়া বাস কাউন্টার ও শহরের স্টেশন রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করেন পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দাশুড়িয়া ট্রাফিক মোড় থেকে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, খুলনা, যশোর, রাজশাহী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় চলাচলকারী যানবাহনগুলোর মধ্যে টিকিটে ভাড়া মূল্য না লেখা ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাঁচটি বাস কাউন্টারে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে পৌর শহরের স্টেশন রোডে ঢাকা বিরিয়ানি হাউজকে ১০ হাজার ও পাল রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, ঈদে বাড়িতে আসা মানুষগুলো জীবিকার তাগিদে আবার ফিরে যাচ্ছে। ফলে যানবাহনগুলোতে অতিরিক্ত যাত্রীর চাপ। এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছেন পরিবহন সংশ্লিষ্টরা। কাউন্টারগুলোতে অভিযান চালিয়ে এর সত্যতা মেলায় অভিযুক্তদের জরিমানা করা হয়েছে।
শেখ মহসীন/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত