ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-কুমিল্লা মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:২৯ এএম, ২৯ মে ২০১৬

কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ব্যবসায়ী একেএম রকিব উদ্দিন মুকুলের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ ও সাংবাদিক সম্মেলন করেছে এলাকাবাসী।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার কুমিল্লা-ঢাকা সড়কের নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে এ কর্মসূচি পালন করে। এ সময় প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলাকালে সড়কে শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

পরে আসামিদের গ্রেফতারে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়। তারা আগামী ৭ দিনের মধ্যে মুকুল হত্যাকাণ্ডসহ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতার না করা হলে কুমিল্লা-ঢাকা মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী জামাল হোসেন। এ সময় স্থানীয় আবুল কালাম, আবদুর রাজ্জাক, বাবুল আহমেদ, নুরুল হক, একেএম ইউসুফ, আবদুর রব উপস্থিত ছিলেন।

কামাল উদ্দিন/এসএস/এমএস

আরও পড়ুন