ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফিলিং স্টেশনের ম্যানেজারসহ ২ জনকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০২:৫৪ এএম, ০৬ জুন ২০১৬

যশোরের বাঘারপাড়া উপজেলার চড়াভিটা বাজারে আব্দুল বারী ফিলিং স্টেশনের ম্যানেজারসহ দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার সকালে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রোববার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফিলিং স্টেশনের ম্যানেজার বাঘারপাড়া উপজেলার দশপাখিয়া গ্রামের রহমান মোল্লার ছেলে ওবাইদুর রহমান (৩০) ও রঘুনাথপুর গ্রামের সদর উদ্দিন খানের ছেলে লিখন আহমেদ অপু (২৪)। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে। এ ঘটনার পর ওই ফিলিং স্টেশনের এক কর্মচারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।   

বাঘারপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন আহমেদ জানান, রোববার রাতে যশোর-নড়াইল সড়কের চড়াভিটা বাজারে আব্দুল বারী ফিলিং স্টেশনে ম্যানেজারসহ কর্মচারীরা ঘুমিয়ে ছিলেন।

সকালে এলাকার মানুষ ফিলিং স্টেশনে তেল নিতে এসে ডেকে না পেয়ে জানালা দিয়ে উকি দিয়ে দুটি মরদেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে।

ওসি আরও বলেন, ফিলিং স্টেশনটি রাতে বন্ধ থাকে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবেই দু’জনকে হত্যা করা হয়েছে। নিহত দুজনের মধ্যে একজন ফিলিং স্টেশনের কর্মচারী ও অপরজন ফিলিং স্টেশন এলাকার বাসিন্দা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মিলন রহমান/এসএস/পিআর

আরও পড়ুন