ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে ডাম্পারচাপায় নিহত ৩

প্রকাশিত: ০৮:১১ এএম, ০৬ জুন ২০১৬

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া উপজেলার পালংখালী গয়ালমারা এলাকায় দ্রুতগামী ডাম্পারচাপায় মাহিন্দ্রা সিএনজির তিন যাত্রী নিহত হয়েছেন।

সোমবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে মাহিন্দ্রাটি। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফগামী বেপরোয়া গতির একটি ডাম্পার বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রা সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি

আরও পড়ুন