ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মহেশখালীতে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ১০:৫৯ এএম, ০৯ জুন ২০১৬

কক্সবাজারের মহেশখালীতে জালাল উদ্দিন (৩৮) নামে পুলিশের তালিকাভূক্ত এক ডাকাতকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার ভোরে মহেশখালী থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিতানুর রহমান জানান, জালাল উদ্দিন পুলিশের তালিকাভূক্ত ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। তার কাছ থেকে ২টি ওয়ান শুটার গান, ৬টি এসবিবিএল বন্দুক, ১৫টি তাজা গুলি ও তিন ডজন গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/পিআর