ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ৬০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বুধবার (৩০ জুলাই) দুপুরে জেলা সদরের ভাদুঘর এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে অংশ নেন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহআলম।
তিনি জানান, অবৈধ সংযোগ চিহ্নিতকরণ ও বকেয়া বিল আদায়ে টিম ধারাবাহিকভাবে কাজ করছে। অবৈধ সংযোগের বিরুদ্ধে এই কার্যক্রম ভবিষ্যতেও চলবে।
আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রেজাল্ট শিটে অগ্রিম পোলিং এজেন্টের সই, সেই প্রিসাইডিং অফিসারকে অপসারণ
- ২ টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা
- ৩ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, কুমিল্লায় পোলিং অফিসার প্রত্যাহার
- ৪ দিনাজপুরে জামায়াতের টোকেন বিতরণের সময় ৩ ব্যক্তি আটক, জরিমানা
- ৫ ধুনটে ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত