রংপুরে গ্রেফতার ১১৭
প্রতীকী ছবি
জঙ্গি ও সন্ত্রাস দমনে চলমান সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিন রংপুরে এক জামায়াতকর্মীসহ ১১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রংপুর জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র মতে, রংপুর কোতোয়ালি থানায় ২২, বদরগঞ্জে ৬, মিঠাপুকুরে ২৮, গঙ্গাচড়ায় ১৩, তারাগঞ্জে ৮, পীরগঞ্জে ৯, পীরগাছায় ২১ ও কাউনিয়ায় ১০জনসহ মোট ১১৭ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে পীরগাছায় এক জামায়াত কর্মী রয়েছে। গ্রেফতাররা নাশকতা, সন্ত্রাস, ডাকাতি, ছিনতাই, হত্যা, চুরিসহ বিভিন্ন মামলার পলাতক আসামি।
রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, গ্রেফতারদের সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জিতু কবীর/এসএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা