ভোলার ৯ রুটে লঞ্চ চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ার কারণে ভোলার ৯টি রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করা হয়।
বিআইডব্লিউটিএ ভোলার সহকারী পরিচালক মো. রিয়াদ হোসেন জানান, বঙ্গোপসাগরে লঘুচাপ ও বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় ভোলার ৯টি রুটে ছোট-বড় লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এরমধ্যে ভোলা-লক্ষ্মীপুর, ঢাকা-মনপুরা, বেতুয়া-ঢাকা, দৌলতখান-আলেকজান্ডার, হাকিমউদ্দিন-আলেকজান্ডার, মির্জাকালু-আলেকজেন্ডার ও কচ্ছপিয়া-ঢালচর রুট রয়েছে।
তিনি আরও জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটগুলোতে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত