লক্ষ্মীপুরে নারী ও শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুর সদর উপজেলায় অজ্ঞাত এক শিশু (১০) ও নারীর (৩২) গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার কুশাখালী ইউনিয়নের নলডগী গ্রামের পোড়াখালী মুচার খাল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, নোয়াখালী থেকে পানির স্রোতে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে এক শিশুর মরদেহ ভেসে আসে। এর ঘণ্টা খানেক পর একই স্থানে নারীর মরদেহটি ভেসে আসে। পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বিকেলে পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, দুই থেকে তিনদিন আগে ওই দু’জনকে গলা কেটে হত্যা করে খালে ফেলা হয় বলে ধারণা করা হচ্ছে। শিশুটির সঙ্গে নারীর চেহারার কিছুটা মিল থাকায় তারা মা ও ছেলে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তাদের পরিচয় সনাক্ত করতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কাজল কায়েস/এসএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা