ফতুল্লায় ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছাদ থেকে পড়ে বিশ্বজিত মন্ডল (১৮) নামে সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার দুপুরে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার পলাশ দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত বিশ্বজিত মন্ডল ওই বাড়ির ভাড়াটিয়া রঞ্জিত মন্ডলে ছেলে। তিনি ফতুল্লা পাইলট স্কুল থেকে সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করেন।
বিশ্বজিত মন্ডলের মা বিভা রানী মন্ডল জানান, হঠাৎ বাড়ির ছাদ থেকে নিচে পড়ে গেলে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার ইফতেখার আহমেদ জানান, ‘বিশ্বজিত মন্ডল নামে এক কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
শাহাদাত হোসেন/এসএস/আরআইপি