যমুনায় ধসে গেলো ৩৫ মিটার বাঁধ
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনার পানির চাপে ধসে গেছে ৩৫ মিটার বাঁধ। সোমবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার জনতা স্কুল সংলগ্ন চৌদ্দ রশি এলাকায় এ বাঁধ ধসে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে যায় বাঁধের পাশে থাকা ফসলি জমি। পরে ভাঙন এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
স্থানীয় লোকজন জানান, ওই বাঁধটি চৌহালী উপজেলা শহরকে রক্ষা করার জন্য ২০১৫ সালে ১০৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল। কিন্তু আজ যমুনায় স্রোতে ৩৫ মিটার বিলীন হয়ে গেছে।
ভাঙনের কারণ হিসেবে নাম প্রকাশ না শর্তে এক স্কুল শিক্ষক জানান, শুষ্ক মৌসুমে তীর রক্ষা বাঁধের কনক্রিটের ব্লকগুলো কিছু অসাধু লোকজন তুলে বাড়িতে নিয়েছিল। মূলত এ কারণে চৌদ্দ রশি এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সোলায়মান ভূঁইয়া জানান, বাঁধের প্রায় ৩৫ মিটার এলাকা ধসে গেছে। এ ধস ঠেকাতে জরুরি কাজ শুরু করা হবে। তবে এ নিয়ে স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কিছু নেই।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। যমুনায় পানি বৃদ্ধি ও স্রোতের কারণে বাঁধের ব্লকসহ জিও ব্যাগ নদীগর্ভে চলে গেছে। পাউবোর সঙ্গে কথা বলে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এম এ মালেক/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত